আপনি হয়ত শুনে থাকবেন যে বিভিন্ন কোম্পানীর ওয়েব সাইটে বা এপসে মাত্র সামান্য টাকা ইনভেষ্ট করলে আপনাকে রাতারাতি লাখপতি কোটিপতি বানিয়ে দিবে । আপনাকে তেমন কিছুই করতে হবে না । শুধু মাধে মধ্যে তাদের ওয়েবসাইট খুলে দুই একটা ক্লিক করতে হবে ।
এখন জাষ্ট একটু লজিক্যালি চিন্তা করে দেখুন । ব্যংকগুলো শতকোটি টাকা নিয়ে বসে আছে লোন দেয়ার জন্য । তাছাড়া দেশে অসংখ্য ইনভেষ্টর আছে যারা লাভজনক ব্যবসাতে ইনভেষ্ট প্রস্তুত ।
কেউ যদি এমন কোন ব্যবসা তৈরী করতে পারে যেখানে ইনভেষ্ট করলে এক বছরেই দ্বিগুণ হয় তাহলে তারা মাত্র কয়েকদিনেই কয়েকশত কোটি টাকা কালেকশন করতে পারত । মানুষ নিজেই তাদেরকে খুঁজে খুঁজে টাকা দিত । আসলে পৃথিবীতে এমন কোন ব্যবসা নাই যেটাতে ইনভেষ্ট করে আপনি
নিশ্চিতভাবে টাকা ইনকাম করতে পারবেন ।
তবে আপনি অবশ্যই ইনভেষ্ট করবেন সেটা হল নিজের জন্য , নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে স্কিল্ড করার জন্য । আপনি যোগ্য হলে আপনাকে টাকার পিছনে দৌড়াতে হবে না – টাকাই আপনার পিছনে দৌড়াবে ।
এখন এই ইনভেষ্ট মানে কোন টাকা ইনভেষ্ট নয়। জাষ্ট আপনাকে সময় ইনভেষ্ট করতে হবে । আপনি ইউটিউব থেকেই সকল টিউটোরিয়াল ফ্রি’তে পাবেন । শুধুমাত্র শেখার জন্য সময় দিতে হবে, এবং পরিশ্রম করতে হবে কারণ কোন কিছু শিখা যথেষ্ঠ কষ্টকর কাজ । শিখতে কষ্ট হয় কিন্তু একবার কষ্ট করে শিখে ফেলতে পারলে আর সারাজীবন কাজ করতে কষ্ট নাই ।
তাই আপনি কোন কোম্পানীতে টাকা ইনভেষ্ট করলে সেই কোম্পানী আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিবে এটা বিশ্বাস না করে জাষ্ট নিজেকে বিশ্বাস করুন । নিজের পিছনে টাকা নয় শুধুমাত্র সময় ইনভেষ্ট করুন । ইনশাল্লাহ আপনি লাইফের কোথাও ঠেকবেন না