মানুষ স্বাভাবিকভাবেই কম খরচ করতে চায় । মনে করুন কোন বায়ার একটি কাজ যদি ১ টাকায় করাতে পারে তবে কেন সে ৫ টাকা খরচ করবে ? কিন্তু মজার বিষয় হল যে ১ টাকা বেতন চাইবে বায়ার তাকে কখনোই কাজ দিবে না । বরং যে ৫ টাকা চাইবে তাকেই বায়ার নিশ্চিতভাবে কাজ দিবে ।
কেন এমন হবে :
বায়ার বাদ দিন আপনি নিজের ক্ষেত্রেই দেখুন । আপনি নিজেই কিন্তু বেশী টাকা দিয়েই কাজ করাবেন ।
উদাহরণ দিচ্ছি: মনে করুন আপনার একটি মেজর অপারেশন করতে হবে । একজন এক্সপার্ট ডাক্তার বলল ২লাখ টাকা লাগবে । কিন্তু আপনার গ্রামের একজন হাতুড়ে ডাক্তার আপনাকে অফার করল যে তাকে মাত্র ২০০ টাকা দিলেই সে আপনার অপারেশনটি করে দিবে । এখন আপনি কি করবেন তাকে খুশি মনে ২০০ টাকা দিয়েই টেবিলে শুয়ে পড়বেন ? কখনোই না । কারণ আপনি জানেন যে ২০০ টাকা নিচ্ছে সে কখনো সেই কোয়ালিটি দিতে পারবে না যেট বড় ডাক্তার এনশিউর করতে পারবে । তাই হাড়ুড়ে ডাক্তার দিয়ে অল্প টাকায় অপারেশন করালে আপনার লাইফের সকল সমস্যা সমাধান হয়ে যাবে !!! ( আপনি দুনিয়াতে না থাকলে তো আপানার কোন সমস্যাই থাকবে না , যা হোক একটু মজা করলাম )
তো এখন আপনি যদি আপনার জীবনকে ভালবাসেন তাহলে অবশ্যই আপনি বেশী টাকা খরচ করে বড় ডাক্তাকে দিয়ে অপারেশন করাবেন ।
যাহোক আমাদের নিজের জীবনকে যেমন আমরা যেভাবে কখনো কোন হাতুড়ে ডাক্তারের হাতে তুলি দিব না তেমন কোন বায়ারও তার ব্যবসাকে কোন হাঁটু ভাঙ্গা ফ্রিল্যান্সারের হাতে তুলে দিবে না । আশা করি বিষয়টি যৌক্তিভাবে বুঝতে পেরেছেন ।
সেলারী কম চাওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা:
কারণ কম চাইলে বায়ার মনে করবে আপনি অযোগ্য, কাজ পারেন না, কাজ পাচ্ছেন না এই রকম অনেক কিছু আপনার সম্পর্কে প্রিডিক্ট করবে এবং আপনাকে হায়ার করবে না । আর হায়ার করলেও সে সন্দিহান থাকবে । আর বেশী চাইলে শুরু থেকেই আপনার প্রতি একট পজিটিভ ধারণা পোষণ করবে ।
তাহলে সেলারী কত চাইব ?
খুব কম ও না আবার খুব বেশীও না । একটি কাজের যে যৌক্তিক রেইট হওয়ার কথা সেটাই চাইবেন । মনে করুন একটি ওয়েবসাইট তৈরী করার মূল্য ৫০০ ডলার । তাহলে আপনি কত চাইবেন । এটা ডিপেন্ড করে আপনি কি নতুন নাকি এক্সপার্ট তার উপর । যেমন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে ৩০০- ৫০০ ডলার চাইবেন । আর যদি পুরতান ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ৬০০-৭০০ ডলার চাইবেন । যত বেশী অভিজ্ঞ হবেন তত বেশী সেলারী আপনাকে চাইতেই হবে না হলে আপনাকে বায়ার মূল্যায়ন করবে না ।
সেলারী নাকি কোয়ালিটি বায়াররা কোনটি চায় ?
বায়ারদের প্রথম ও শেষ চাওয়া হচ্চে কোয়ালিটি । সে যে কাজ করাতে চাচ্ছে তা সঠিকভাবে এবং কোয়ালিটিফুলভাবে কে করতে পারবে সেটাই তাদের বিবেচ্য । কে কম চাচ্ছে বা কে বেশী চাচ্ছে সেটা নিয়ে তারা ভাবে না বরং তাদের মাইন্ডসেট থাকে যে কোয়ালিটিফুল এমপ্লয়ী নিতে হলে আমাকে বেশী খরচ করতে হবে ।
কাজের কোয়ালিটি কিভাবে বাড়াব:
১. খুব ভালভাবে খুঁটিনাটিসহ বিস্তারিতভাবে কাজটি শিখতে হবে ।
২. সেটি ১০/১৫ বার করে করে প্র্যাকটিস করতে হবে । অর্থাৎ একবার করবেন আবার মুছবেন, আবার করবেন এইভাবে
৩. কিভাবে করলে বায়ার সর্বোচ্ছ বেনিফিট পাবে সেটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে ।
আশা করি বিষয়টি পনির মত সহজ করে বুঝতে পেরেছেন ।