একদমই সঠিক না । কোন এপস থেকে ইনকাম করা যায় না । এপসগুলো তৈরী হয়েছে তাদের নিজেদের ব্যবসা করার জন্য । আপনাকে ইনকাম করিয়ে দেয়ার জন্য নয় ।
খুব সহজ বিষয় হল আপনাকে ইনকাম করতে হলে খুব ভালভাবে কাজ শিখতে হবে । তারপর যখন আপনি সেই কাজটি কোন বায়ারের জন্য করবেন তখন সেই বায়ার আপনাকে সেলারী দিবে ।
তাহলে অনেককে কেন বলতে শুনি যে অমুক এপস থেকে ইনকাম করেছে । আসলে সেই ইনকামগুলো শুধুমাত্র মোবাইল স্ক্রীণেই দেখা যায় বাস্তবে হাতে পাওয়া যায় না । এই সকল এপস এক পর্যায়ে বলবে যে আপনার দশ হাজার ডলার জমা হয়েছে এখন এই টাকা তুলতে আপনাকে ৫০০০ টাকা পাঠাতে হবে । এইভাবে তারা মানুষের সাথে প্রতারণা করে ।
একটা কথা মনে রাখতে হবে যখন কোন কোম্পানী আপনাকে অফার দিবে যে আপনাকে কোন কাজ শিখতে হবে না, তেমন কিছুই করতে হবে না শুধু তাদের এপস দিনে কয়েকবার খুলে কয়েকটি ক্লিক করলেই তারাই আপনাকে লাখপতি-কোটিপতি বানিয়ে দিবে ! সেটা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করার কোন কারণ নাই ।
ফ্রিল্যান্সিং জাষ্ট একটা ইনকাম না । এটা একটা লাইফটাইম প্রফেশন । ডাক্তার, ইঞ্জিনিয়ার, লইয়ার ইত্যাদি যে রকম পেশা ঠিক তেমনি ফ্রিল্যান্সিং ও সেই রকম একটি পেশা । আপনাকে অবশ্যই শিখতে হবে । ভালভাবে কাজ শিখলে আপনি সুন্দর একটি জীবন পাবেন ।